**"সমুদ্র সৈকতে হারানো স্বপ্ন: মিরাজের জীবনসংগ্রাম"**
আমার প্রকৃত নাম মেহেদি হাসান মিরাজ। কিন্তু আমাকে সবাই মিরাজ বলে ডাকে। আমি এখানে মিরাজ নামে পরিচিত হলেও আমার অনেক বন্ধু আমাকে মিরা বলেও ডাকে। হাসি পায়। বলি, এটা তো মেয়েদের নাম। যাইহোক, আমি তাদের সাথে ঝগড়া করতে যাই না। আমি এই কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের বসার ব্যবস্থা করি। এটা আমার চাকরি, বিনিময়ে আমি দিনে ১৫০ টাকা পাই। এতে করে আমার মাসে আয় হয় ৪৫০০ টাকা। আমার কোনো দিন ছুটি নেই। ছুটি হলে বা নিলে আমার আয়টা কমে যায়। এই টাকা দিয়েই আমি আমার সংসার চালাই। দুই ভাই-বোনের স্কুলের খরচও চালাতে হয় এই টাকার মধ্যে। জানতে চাইলাম, "তুই এখানে কেন টাউট-বাটপারি করিস? পড়াশোনা করতে পারিস না?" কথাটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমাদের সিট কনফার্ম হয়ে যাওয়ার পর। তারপর সে উপরের কথা বলেছিল। কথায় কথায় আবার প্রশ্ন করলাম, "তোর বাবা কি তোর মাকে ছেড়ে চলে গেছে অন্য কোথাও?" প্রশ্নের উত্তরে সে বলেছিল, "হ্যাঁ। সে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, না ফেরার দেশে।" থমকে গেলাম! মনে মনে চিন্তা করলাম, অন্যায় করে ফেলেছি। কেন যে এসব কথা বলতে গেলাম! আবার নির্লজ্জের মতো জিজ্ঞাসা করলাম, "কি হয়েছিল তোর ...